₹130.00
চুই ঝাল, বা চই ঝাল (বৈজ্ঞানিক নাম: Piper chaba) হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক লতা। পান ও চুই ঝাল একই পরিবারের। চুই ঝাল গাছ দেখতে পানের গাছের লতার মতো। পাতা কিছুটা লম্বা, পুরু এবং পাতার গোড়া পান পাতার থেকেও বাঁকানো হয়। পাতায় ঝাল ও হালকা তেঁতো ভাব রয়েছে ।তাই পানের মত করে খাওয়া যায় না। সাধারণত চুই গাছ দুই ধরনের হয়, গেছো চুই এবং ঝাড় চুই।
[১] বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা বিভাগের রন্ধনশৈলীতে চুইঝালের ব্যবহার ব্যাপক।কিন্তু বর্তমানের দেশের উত্তরাঞ্চলের চুইয়ের ব্যাপক চাষ শুরু হয়েছে।বিশেষ করে নীলফামারী,কুড়িগ্রাম ও পঞ্চগড়ে। চুইয়ের কাণ্ড বা লতা কেটে ছোট টুকরো করে মূলত-মাংস রান্নায় ব্যবহার করা হয়। রান্নার পর এই টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। ঝাল স্বাদের এই চুইয়ের রয়েছে নিজস্ব আলাদা স্বাদ ও ঘ্রাণ।

গাছটির কাণ্ড বা লতা মসলা হিসেবে ব্যবহার হয়। খুলনা অঞ্চলে চুইঝালকে মসলা হিসেবে ব্যবহার করে চুইঝালের মাংস রান্না করা হয়। রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায় আবার শরীরেরও কোনো ক্ষতি করে না। ঝোল জাতীয় মাছ–মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে। এদের কাণ্ড, শিকড়, পাতা, ফুল, ফলের ঔষধি গুণ আছে। বাংলাদেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের জেলা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এবং নড়াইল এলাকায় এই চুইঝাল মসলা হিসেবে খুব জনপ্রিয়।
Our Peoducts are free in delivery after shopping on Rs 299
We are your one - stop shop for nationwide online store
When packet not open only
